প্রকাশিত: ০২/০৬/২০১৯ ৯:২৪ পিএম

হাসান তারেক মুকিম,রামু::
রামুতে ছোলাই (বাংলা) মদের হাট নামে খ্যাত চেরাংঘাটা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে রামু থানা পুলিশ। ২ জুন রবিবার বিকেলে রামু থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবুল মনসুরের নেতৃত্বে পুরো থানার পুলিশ এ অভিযানে অংশ নেয়। পুলিশের ৫টি টিম বিভক্ত হয়ে চেরাংঘাটা এলাকার প্রতিটি ঘরে তন্ন তন্ন করে মদ ও বিভিন্ন মাদকের খোঁেজ ব্যাপক তল্লাশি করে। যদিওবা এসময় কারো কাছে কোন প্রকার মদ পাওয়া যায়নি। তবে পুলিশের আগাম উপস্থিতি টের পেয়ে কে বা কাহারা চেরাংঘাটার একটি বাড়ির নলকুপের ড্রেনে কিছু সংখ্যক মদ ঢেলে দিয়ে পুলিশের ভয়ে গা ঢাকা দেয়। অভিযান চলাকালে নর্দমায় ছড়িয়ে পড়া মদ থেকে চারিদিকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ে বলে জানান রামু থানা পুলিশ। রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবুল মনসুর জানান, রামুতে যোগদান করার পর থেকে এবারসহ তিনবার চেরাংঘাটা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করি, গতবার এ এলাকা থেকে বিপুল সংখ্যক বাংলা মদ উদ্ধার ও মাদক বিক্রেতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। তবে এবার কোন মদ পাওয়া যায়নি। তিনি এটাকে সাফল্য বলে মনে করছেন। তিনি বলেন, মাদকের ক্ষেত্রে কোন আপোষ নয়, বর্তমান সরকার মাদক নির্মূলে অত্যন্ত কোঠর অবস্থানে। রামুকে মাদক মুক্ত করতে প্রতিনিয়ত এ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক নির্মূলে তিনি এলাকার জনগনকে পুলিশকে সহযোগীতা করার অনুরোধ জানান। এব্যাপারে চেরাংঘাটা এলাকার সাব্বির আহমদ জানান, রামুর বাংলা মদের স্বর্গনামে পরিচিত চেরাংঘাটা রাখাইন পল্লী ও আশপাশের এলাকায় অতিতের তুলনাই মদ ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম অনেকাংশ কমেছে। এলাকার মানুষ অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ করছে। অভিযান চলাকালে এলাকার শতশত জনসাধারন উপস্থিত ছিলেন। এ দিকে প্রবিত্র রমজান মাসে মাদেেকর বিরুদ্ধে পুলিশের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে রামুর সচেতন মহল।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...