প্রকাশিত: ২২/০৪/২০২২ ৩:৩৮ পিএম

রামু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, শুক্রবার সকালে দুই বোন ও এলাকার তিন শিশু ক্ষেতের ঘাস কাটতে যায়। ঘাস কেটে তারা বাঁকখালী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সবাই ডুবে যেতে থাকলে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে। তবে জুহুরা ও মাওয়ার কোনো খোঁজ পাওয়া যায় না।
কক্সবাজারে বাঁকখালী নদীতে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

রামু উপজেলার লম্বরী পাড়ায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে।

মৃতরা হলো নয় বছর বয়সী তাসপিয়া নুর জুহুরা ও পাঁচ বছর বয়সী জান্নাতুল মাওয়া। তাদের বাড়ি লম্বরী খন্দকার পাড়ায়।

রামু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া
বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে দুই বোন ও এলাকার তিন শিশু ক্ষেতের ঘাস কাটতে যায়। ঘাস কেটে তারা বাঁকখালী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সবাই ডুবে যেতে থাকলে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে। তবে জুহুরা ও মাওয়ার কোনো খোঁজ পাওয়া যায় না।

পরে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধারে অভিযান চালায়। আড়াইটার দিকে নদীর তল থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer