উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ২:৪৩ পিএম

শামীম ইকবাল চৌধুরী ,নাইক্ষ্যংছড়ি::
সীমান্ত চোরাচালানচক্রের প্রধান ডাকাত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছারকে (৩৪) অস্ত্রসহ আটক করে বিজিবি।

বিজিবি সূত্র জানিয়েছে-মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রাম থেকে নুরুল আবছার কে ৪টি আগ্নেয়াস্ত্র ৮রাউন্ড গোলাবারুদ,৬টি খালি খোসা সহ আটক করে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি।

গত ২১ জুলাই সীমান্তের জামছড়ি বিওপি কর্তৃক জব্দকৃত ৯ হাজার পিস বার্মিজ ইয়াবার মামলায় (মামলা নং-১৩, তারিখ ২১ জুলাই ২০২৫) পলাতক আসামী ছিল মো: নুরুল আবছার।

সে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের ফরিদুল আলমের ছেলে।
ইতোপূর্বে নুরুল আবছার ২০২৪ সালের
১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকান্ডের সাথে ডাকাত শাহীনের বাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বলে দাবি বিজিবির।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন-
সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাহীনের গরু ও মাদক চোরাচালানে নুরুল আবছার অন্যতম সহযোগী। নুরুল আবছার ডাকাত শাহীনের মিয়ানমার থেকে আনা গরুর খামারের ম্যানেজার ছিল বলে জানা যায়। এছাড়া ডাকাত শাহীনের বর্তমান নানা এজেন্ডা বাস্তবায়নে জড়িত ছিল।
আটককৃত আসামী নুরুল আবছারকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ রামু থানায় হস্তান্তর, কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer