উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/১১/২০২২ ৯:৩০ এএম

কামাল শিশির, রামু

রামুর ঈদগড় – ঈদগাঁও সড়কের ভোমরিয়া ঘোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তমজিদ নামের এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

এ সময় মোবারক ও শামরান কবির আব্বু নামের আরো দুই আহত হয়েছে। তারা রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বাসিন্দা।

রবিবার ( ৬ নভেম্বর) রাত আনুমানিক রাত ১০ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভেমরিয়া ঘোনা এলাকার শিয়া পাড়া রাস্তার মাথায় ঘটনাটি ঘটে।

নিহত তমজিদ ঈদগড়ের ছৈয়দ হোসনের ছেলে। আহত মোবারক টোটারবিল এলাকার রমজানের ছেলে এবং অপরজন বদর মোকাম এলাকার নুরুল কবিরের ছেলে বলে জানা গেছে।

জানা যায় শামরান কবির আব্বু যাত্রী নিয়ে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...