প্রকাশিত: ২৮/০৪/২০১৯ ৬:৪১ এএম

জসিম উদ্দিন টিপু:
পদোন্নতি নিয়ে ইতিহাস ঐতিহ্যের উপজেলা রামুর ইউএনও হলেন টেকনাফের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা। গত ২১ এপ্রিল অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক অফিস আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে পদায়ন করা হয়।

৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ২০১৭ সনের ২৩ জুলাই টেকনাফে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেন। যোগদানের ১ মাসের মাথায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটায় দাপ্তরিক কাজের পাশাপাশি তাঁকে বেশীর ভাগ সময় রোহিঙ্গাদের নিয়ে কাজ করতে হয়েছে। এরপরও সীমান্তবর্তী উপজেলা হিসেবে রোহিঙ্গা সমস্যার সমাধান,সরকারী জমি উদ্ধার,পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানসহ মাদক এবং মানবপাচার প্রতিরোধে তাঁর নিয়মিত তৎপরতা সরকারের উচ্চ মহলেও বেশ প্রশংসনীয়। ১বছর ৯মাস সময়ে এসিল্যান্ড প্রণয় চাকমা টেকনাফের ভূমি অফিসকে পুরো ডিজিটাইজ এবং দালালমুক্ত রাখতে সর্বাত্মাক প্রচেষ্টায় ছিলেন। এর আগে তিনি দীর্ঘ সাড়ে ৪ বছর নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ে এনডিসি হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে কর্মঠ, সাহসী এই কর্মকর্তার পদোন্নতি জনিত বদলীতে টেকনাফের পাহাড় খেকো চক্র ফের মাটি পাচার শুরু করেছে। তাঁর আমলে দিনের বেলাতো দূরের কথা, ওই চক্রটি রাতের বেলায় পর্যন্ত মাটি পাচারে সাহস করেনি। তিনি পাহাড় নিধনের বিরুদ্ধে রীতিমত যুদ্ধ করেছিলেন। জনবান্ধব কর্মকর্তা, নির্বাহী এই ম্যাজিষ্ট্রেটের পদোন্নতিতে টেকনাফের সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer