উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫/০৪/২০২৩ ৯:১৫ পিএম

কক্সবাজারের রামুতে জমি নিয়ে বিরোধের জেরে ২ কলেজ ছাত্রীসহ ৩ জনকে কুপিয়েছে প্রতিপক্ষ। বুধবার, ৫ এপ্রিল সকাল ৯ টায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চা বাগান পাহাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- ওই এলাকার মৃত সিরাজুল হকের ছেলে সাইফুল ইসলাম (৩৫), কক্সবাজার সরকারি কলেজের ¯œাতক ৪র্থ বর্ষের ছাত্রী সাবেকুন নাহার (২৫) ও একই কলেজে ¯œাতকোত্তর অধ্যয়নরত জান্নাতুল ফেরদৌস (২৭)। আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলাকার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে আহতদের দেখতে যান জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ও স্থানীয় ইউপি সদস্য আমিন উদ্দিন মনু।
হামলাকার শিকার সাইফুল ইসলাম জানিয়েছেন- বাড়ির পাশর্^বর্তী ঘেরাবেড়া প্রতিবারের মতো সংস্কার করছিলেন। বুধবার সকালে দুজন শ্রমিক কাজ শুরু করে। এসময় স্থানীয় আনু মিয়ার ছেলে আমান উল্লাহ ও তার ভাইয়েরা এসে কোন কারণ ছাড়াই কাজে বাঁধা দেয়। বাঁধা দেয়ার কারণ জানতে চাইলে আমান উল্লাহ ও তার ভাই এবাদুল্লাহ, তৈয়ব উল্লাহ ও এরশাদ উল্লাহ সহ পরিবারের অন্যান্যরা দা লাটি-সোটা নিয়ে অতর্কিতভাবে সাইফুল ইসলামকে মারধর শুরু করে। এসময় ভাইকে বাঁচাতে এসে হামলার শিকার হন সাইফুল ইসলামের কলেজ পড়–য়া দুই বোন সাবেকুন নাহার ও জান্নাতুল ফেরদৌস।
সাইফুল ইসলাম আরো জানান- হামলায় তার বাম পাশের চোখে গুরতর রক্তাক্ত জখম হয়েছে। এছাড়া সাবেকুন নাহারের দুটি আঙ্গুল কেটে গেছে। ক্ষতবিক্ষত আঙ্গুলে ৭টি সেলাই দিতে হয়েছে। অপর বোন জান্নাতুল ফেরদৌসকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। ইতিপূর্বেও তাদের উপর এভাবে কয়েকদফা হামলা চালিয়েছিলো আমান উল্লাহ ও তার পরিবারের সদস্যরা। একের পর এক বর্বরোচিত হামলার ঘটনায় সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে রামু থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান সাইফুল ইসলাম।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান- পথের পাশে ঘেরাবেড়া দেয়ার বিষয় নিয়ে নিরীহ ৩ ভাইবোনকে ব্যাপক মারধর করা হয়েছে। যা চরম অন্যায় ও দূঃখজনক। যদি জমি বা চলাচলের পথ নিয়ে কোন সমস্যা থাকলে পরিষদের বা থানায় অভিযোগ দেয়া যেত। কিন্তু তা না করে এভাবে হামলা চালানো বেআইনী। তিনি দুপক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের উদ্যোগ নেবেন বলেও জানান।
ইউপি সদস্য আমিন উদ্দিন মনু জানান- পবিত্র রমজান মাসে এভাবে একটি পরিবারকে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনা মেনে নেয়া যায়না। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...