প্রকাশিত: ০৩/০৪/২০২২ ৪:২৬ এএম


গত ২২ মার্চ স্কুল থেকে ফেরার পথে রামু বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। আজ শনিবার সকাল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের বিষয়ে রামু থানায় এরই মধ্যে একটি নিখোঁজ ডায়েরি করেছে মেয়েটির পরিবার।

নিখোঁজ মেয়ের মা বলেন, ‘কার কাছে গেলে আমার মেয়েকে পাব? রামু থানা, র‍্যাব, সাংসদ সবার কাছে আকুতি জানিয়েছি। কেউ কোনো খোঁজ দিচ্ছে না।’

এদিকে নিখোঁজের বিষয়ে স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, ‘দ্রুত মেয়েটির সন্ধান চাই। নবম শ্রেণির একটি মেয়ে আজ ১০ দিন ধরে নিখোঁজ কিন্তু কেউ কোনো পদক্ষেপই নিচ্ছে না। মৃত অথবা জীবিত আমাদের মেয়ে ফিরে আসুক আমাদের কাছে।’

রামু বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবদিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত এক মাসে আমাদের স্কুলের দুইটা মেয়ে নিখোঁজের বিষয়ে জেনেছি। এর মধ্যে সপ্তম শ্রেণির একজনকে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছিল। গত ১০ দিন আগে আরেক শিক্ষার্থী নিখোঁজ হয়।’

সূত্র বলছে, গত এক মাসে রামু বালিকা উচ্চবিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। তাদের দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

এদিকে ঘটনাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এরই মধ্যে মেয়েটির নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি পেয়েছি। সকল থানায় এ বিষয়ে তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে খোঁজ পাব।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...