উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ৪:৫০ এএম

কক্সবাজারের রামু থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস নিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গোয়ালীয়া এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি করে ওই মাদক জব্দ করা হয়।

আটক মাদক কারবারি হেলাল উদ্দিন (২০) উখিয়ার ঠাইপালং এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তৎপর আছে বিজিবি। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মরিচ্যা যৌথ তল্লাশি চেকপোস্ট দিয়ে অতিক্রমকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে গোয়ালীয়া এলাকায় থামিয়ে এক যাত্রীকে তল্লাশি করে। এ সময় তাঁর কাছ থেকে ৭ কোটি ৫২ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫০৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। আটক আসামির বিরুদ্ধে মামলার পর মাদকসহ তাঁকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...