প্রকাশিত: ২৭/০২/২০২০ ২:২০ পিএম

প্রেস বিজ্ঞপ্তি :
বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পন্ডিত সত্যপ্রিয় মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে রামুতে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় তিনি বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। বিএনপির পক্ষ থেকে সত্যপ্রিয় মহাথেরোকে শ্রদ্ধা জানাতে আসা বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির প্রতিনিধিদলেরর সদস্যরা সকাল ১০টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছে গাড়িযোগে রামুতে যাবেন। সেখানে যথাযোগ্য মর্যাদায় পন্ডিত সত্যপ্রিয় মহাথেরোর অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠান অংশ নেবেন এবং শ্রদ্ধা জানাবেন। অনুষ্ঠান শেষে বিকাল ৪টায় বিমানযোগে ঢাকা ফিরে যাবেন বিএনপির এই প্রতিনিধিদল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির প্রতিনিধি দলকে বরণ করতে প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। এই উপলক্ষে জেলা বিএনপির সকল নেতা ও সদস্য, পৌর ও উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দকে সকাল ১০টায় বিমানবন্দরে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer