ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০২/২০২৩ ৮:১৭ এএম

কক্সবাজারের রামুর চেইন্দা এলাকা থেকে মিয়ানমারের বিছিন্নতাবাদী সংগঠন আরাকান স্যালভেশন আর্মি (আরসা)-এর সদস্যসহ দুইজন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব-১৫)।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার টেকনাফ সড়কের রামুর চেইন্দা এলাকার র‌্যাব-১৫ এর কার্যালয়ের সামনে তল্লাশি চৌকি বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেফতারকৃতরা হলো টেকনাফের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. শফিক প্রকাশ হাফেজ শফিক (৩০) ও একই কম্পের ডি ব্লকের রশিদ আহমেদের ছেলে ইসলাম (২৬)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, অভিযানে গ্রেফতার হাফেজ শফিক টেকনাফ থানায় দায়ের হওয়া অস্ত্র মামলার আসামী। আর ইসলাম মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরসা’র সন্ত্রাসী যার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার দুইজনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...