প্রকাশিত: ২৯/০৮/২০২১ ৪:১০ পিএম

সোয়েব সাঈদ, রামু
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। রবিবার (২৯ আগস্ট) বেলা আড়াইটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান ফ্যাক্টরী সংলগ্ন মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এতে নিহত ক্যাভার্ডভ্যান চালক মো. নান্নু (৫২) পটুয়াখালী জেলার কালাপাড়া এলাকার লফিফ হাওলাদেরের ছেলে। এ ঘটনায় যাত্রীবাহি বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স জানান-রাবার বাগান মোড়টি খুবই দূর্ঘটনাপ্রবণ। এ মোড়ে চট্টগ্রাম অভিমুখি কাভার্ডভ্যানটির সাথে চকরিয়া থেকে আসা কক্সবাজার মুখি যাত্রীবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক প্রাণ হারান। এতে বাসের ১০ জনের বেশী যাত্রী আহত হন। এরমধ্যে বাসটির চালক সহ কয়েকজনের অবস্থা আশংকাজনক।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানিয়েছেন- দূর্ঘটনার শিকার ১১ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে মো. নান্নু নামের একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহত ১০ জনের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...