প্রকাশিত: ২৭/১২/২০১৯ ১২:৫৬ পিএম , আপডেট: ২৭/১২/২০১৯ ১:৪৪ পিএম

বলরাম দাশ অনুপম :
রামুতে অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা আদায় ও একটি বেকারী সিলগালা করে দিয়েছে বিএসটিআই। বৃহস্পতিবার ঢাকা বিএসটিআই’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেগম রাশিদা আক্তার ও রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে রামু চৌমুহনী এলাকার মেসার্স প্যারামাউন্ড ফুড প্রোডাক্টস কর্তৃক উৎপাদিত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতীত উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন ২০১৮ অনুযায়ী ৪০ হাজার টাকা, একই এলাকায় মেসার্স হাজী আবদুল করিম সওঃ ফিলিং ষ্টেশনকে ৫০ হাজার, মধুবনকে ৫ হাজার ও মিষ্টিরাজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই জেলা অফিস কক্সবাজারের কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, পরিদর্শক (মেট) ইকবাল হোসেন প্রমুখ।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer