প্রকাশিত: ১১/০৭/২০২১ ১০:৩৯ এএম

সোয়েব সাঈদ, রামু:
পরাজয় সইতে না পেরে রামুতে ব্রাজিল দলের এক ভক্ত বিষপান করেছে। বিষপানকারি কামাল রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে।

তাকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এফাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন ওই যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তাকে পাকস্থলী ওয়াশ করা হয়।

উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

স্থানীয় বাসিন্দারা জানান- কামাল ব্রাজিলের কট্টর সমর্থক ছিলেন। রবিবার সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার কাছে এক গোলে হেরে যায় ব্রাজিল। এতে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং এক পর্যায়ে বিষপান করে। লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...