উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৪/২০২৩ ৪:২৫ এএম
ফাইল ছবি

পাহাড় কেটে বালি পাচারের সময় ৬টি ডাম্প ট্রাক জব্দ করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। সোমবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়ার মরিচ্যাঘোনা এলাকা থেকে এসব ট্রাক জব্দ করা হয়। এসময় ঘটনায় জড়িত কামরুল হাসান, সিরাজুল ইসলাম সহ ২/৩ জন পালিয়ে যায়।

বন বিভাগ সূত্র জানিয়েছে, বেশ কিছু দিন ধরে কৌশলে পাহাড় কেটে ডাম্প ট্রাক নিয়ে বালি পাচার করে আসছিল একটি চক্র। খবর পেয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিশেষ টহল দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমীর রঞ্জন সাহা ও পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত এর নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে এসব গাড়ি জব্দ করেন। অভিযানে পাহাড়খেকো বিজিবি ক্যাম্পের পূর্ব বড়ুয়া পাড়ার কামরুল, লিংকরোডের আমিন, কাইম্মারঘোনার বাবুল, পানেরছড়ার নজরুল, চাইল্লাতলীর মাহমুদুল হক প্রকাশ মাদুল্লাহ সহ ৬ জন শীর্ষ পাহাড় কর্তনকারীর পাহাড়ি বালি ভর্তি ৬টি ডাম্প ট্রাক জব্দ করা হয়।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপলের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জ ও পানেরছড়া রেঞ্জ এলাকায় ৪১টি ডাম্প ট্রাক নিয়ে গত ৪-৫ মাস ধরে বনের ৮-৯টি পাহাড় কেটে বালি বিক্রি করে আসছিল ২৭ জনের একটি সিন্ডিকেট। ঘটনাটি বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হলে সাঁড়াশি অভিযান শুরু করে বন বিভাগ।

বনভূমি ও পাহাড় রক্ষায় পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দাবি জানান তিনি।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সরওয়ার আলম বলেন, বনের ওপর আঘাত আসলে আমরা কাউকে ছাড় দিই না। জনবল ও যানবাহন সল্পতার মধ্যেও আমরা দায়িত্ব পালন করছি। খবর পেলেই অভিযান চালানো হয়। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব গাড়ি জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...