টেকনাফে ইয়াবার চালান নিয়ে বিরোধে পিটুনিতে একজন নিহত, দুজন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান আত্মসাতের অভিযোগে চারজনকে ধরে নিয়ে পাহাড়ে আটকে রেখে ব্যাপক মারধরের ঘটনা ...
রামু প্রতিনিধি::
রামুতে পহেলা নববর্ষের অনুষ্ঠানে বোমা হামলার পরিকল্পনাকারি এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। আটক আলমগীর (৩২) রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাতটায় রামু থানার উপ-পরিদর্শক মুকিবুল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।
উপ-পরিদর্শক (এসআই) মুকিবুল হোসেন জানান, নববর্ষের অনুষ্ঠানে হামলার পরিকল্পনাকারি সন্দেহে আলমগীরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে জানার জন্য রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের মুঠোফোনে কল করে সংযোগ পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পাঠকের মতামত