সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১১/০৬/২০২৩ ৬:৩৬ এএম

কক্সবাজারের রামুতে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।

এরা হলো- রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফরেস্ট অফিস ডিকপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রাকিব মিয়া (১২) ও একই এলাকার মাহমুদুল হক ফাহিমের ছেলে মছুদুর রহমান রাহী (৯)।

নিখোঁজ দুইজনই কক্সবাজার সদর উপজেলার ধাওনখালী খলিলিয়া ছিদ্দিকীয়া ফয়েজুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

শিশু দুটির অভিভাবকরা জানান- শনিবার, ১০ জুন সকাল ৮ টায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রাকিব মিয়া ও মছুদুর রহমান রাহী বাড়ি থেকে বের হয়।

পরে অভিভাবকরা মাদ্রাসায় শিক্ষকদের ফোন করে পৌঁছে গেছে কিনা জানতে চান।

এসময় শিক্ষকরা জানান- তারা মাদ্রাসায় যায়নি। শনিবার সারাদিন মাদ্রাসা, পাশর্^বর্তী এলাকার এবং বিভিন্ন স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করেও ওই ছাত্রদ্বয়ের সন্ধান পাওয়া যায়নি।

ধাওনখালী খলিলিয়া ছিদ্দিকীয়া ফয়েজুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা হারুন জানিয়েছেন- রাকিব ও রাহী এ মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

রাকিব অসুস্থবোধ করলে দুজনই গত বুধবার ছুটি নিয়ে বাড়িতে যান। কিন্তু তারা এখনো মাদ্রাসা আসেনি।

অভিভাবকদের কাছ থেকে জেনেছেন তারা বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়েছেন। এখন তাদের সন্ধান পেতে প্রতিষ্ঠানের পক্ষ থেকেও চেষ্টা চলছে।
দুই শিশু শিক্ষার্থীর হদিস না পেয়ে আতংকে ভুগছেন পরিবারের সদস্য ও স্বজনরা।

এমনকি বাবা-মা সহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ছেন।

পরিবারের সদস্যরা জানান- বাড়ি থেকে বের হওয়ার সময় রাকিব মিয়ার পরনে সবুজ রঙের পাঞ্জাবি এবং মছুদুর রহমান রাহীর পরনে নীল রঙের পাঞ্জাবি পরিহিত ছিলো।

তাদের সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন- পরিবারের সদস্যরা। যোগাযোগ : মোবাইল নং ০১৮১২-৫০৬৪১৯ অথবা ০১৮২৭-১৩৭৩৩২

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...