উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ১০:০৬ এএম

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বদুপাড়া এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাত করে আজিম মওলা সাহেদ নামের এক যুবককে হত্যা করা হয়েছে ৷

মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাহেদ রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের রূপনগর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে- বদু পাড়ার পেঠান সওদাগরের ছেলে দেলোয়ার হোসেন মধ্যপান করে সড়কে একটি লাকড়ির গাড়ি থামিয়ে চালককে বকাবকি করছিল। এই সময় সাহেদ ঘটনাস্থলে এসে বকাবকি করতে নিষেধ করলে, তাঁকে উল্টো গালিগালাজের মাধ্যমে গুরুতর ছুরিকাঘাত করে দেলোয়ার। পরে স্থানীয়রা সাহেদকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল আলম জানান, তুচ্ছ ঘটনার জের ধরে খুনের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer