উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ৬:২৩ পিএম

কক্সবাজার রামুতে ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বেলা আড়াইটায় চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজারের পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন।

ইনচার্জ নাসির উদ্দিন বলেন, নিহত সাইফুল ইসলাম (২২) উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের তেচ্ছিপুল খন্দকার পাড়া গ্রামেন ওমর ফারুকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার অভিমূখী একটি বালি বোঝাই ট্রাককে পিছন থেকে ওভারটেক করার সময় একটি মোটর সাইকেল চাকা পিছলে ট্রাকের নিচে পড়ে যায়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম।

দূর্ঘটনার পর একঘন্টারও বেশী সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে বলে জানান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি নাসির উদ্দিন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...