ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৩/২০২৬ ৪:৪২ এএম

কক্সবাজারের রামুতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. ইমরান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রামু উপজেলার ফুটবল চত্বর এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান যশোর জেলার কোতোয়ালি থানার খোলাডাঙ্গা এলাকার মো. লুৎফার রহমানের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, এসআই রঞ্জন বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কালো ব্যাকপ্যাক ব্যাগসহ এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে পুলিশ।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের আমতলীয়া পাড়ায় একটি ভাড়া বাসায় থেকে তারা জাল নোট তৈরি ও বাজারে বিক্রি করে আসছিলেন।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...
Single Page Footer