সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ০৫/০১/২০২৪ ৩:৩৯ পিএম

কক্সবাজারের রামুতে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ছোট ভাই পালিয়ে গেলেও স্ত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার, ৫ ডিসেম্বর সকাল ৯ টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. আব্দুল্লাহ বিদ্যুৎ জানিয়েছে, নিহত আয়ুব আলী (২৫) ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে। তার আপন ছোট ভাই মো. ইয়াছিন এরা দুইজনই পেশায় পশু চিকিৎসক।

তিনি আরও জানান, নিহত আয়ুব আলীর সাথে আপন ছোট ভাই মো. ইয়াছিনসহ তার মায়ের সাথে সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। তার (আয়ুব আলী) মা সহ আপন ছোট ভাই নিহত আয়ুব আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। এ ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাই ইয়াছিন পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ইয়াছিনকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...

কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে ...