ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৭/২০২৩ ৭:৪১ এএম

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ তিন রোহিঙ্গা নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে রামুর গোল চত্বর বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, আব্দুল গনির স্ত্রী আমিনা খাতুন, মোহাম্মদ উল্লাহর স্ত্রী আনোয়ারা বেগম ও সমছুর আলমের স্ত্রী আমিনা বেগম। তারা সবাই টেকনাফ মোচনী ক্যাম্পের বাসিন্দা।

বিষয় টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার ( ল’ এন্ড মিড়িয়া) মো. আবু সালাম চৌধুরী।

মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন নারী মাদক ব্যবসায়ী মাদক বেচা-কেনা করার জন্য চকরিয়া থেকে বাস করে কক্সবাজারের উদ্দেশ্য আসছিল বলে খবর পায়। এমন তথ্যের ভিত্তি তে র‍্যাব-১৫ এর চৌকস দল রামু উপজেলার গোল চত্বর বাইপাস এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এসময় শ্যামলী বাস তল্লাশি করে ২৮ হাজার গাঁজা সহ তিন জন রোহিঙ্গা নারী মাদক কারবারি কে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়, তারা মায়ানমারের নাগরিক এবং তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন পন্থা অবলম্বন করে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেন।

উদ্ধারকৃত মাদক ও আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...