প্রকাশিত: ০৩/১০/২০১৯ ৮:৫২ পিএম

সোয়েব সাঈদ, রামু::
কক্সবাজারের রামুতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেছেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। বৃহষ্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রামু বাজারের পূর্বপাশে^ বাঁকখালী নদীর চেরাংঘাটা পয়েন্টে প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এমপি সাইমুম সরওয়ার কমল বলেছেন, নৌকা বাইচ রামুর প্রাচীন ক্রীড়া উৎসব। নৌকা বাইচ রামুর ক্রীড়া পাগল মানুষের প্রাণের খেলা। তাই অন্যান্য ক্রীড়ার মত নৌকা বাইচ ধারাবাহিকভাবে আয়োজনে তিনি সার্বিক সহযোগিতা করে যাবেন।
রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সভাপতি ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের, ওসি (তদন্ত) মিজানুর রহমান, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, ক্রীড়া সংগঠনক গিয়াস উদ্দিন প্রমূখ।
রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সভাপতি ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম জানান, উদ্বোধনী দিনে ৫০ পাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় কক্সবাজার সদর, চকরিয়া ও রামু উপজেলার মোট ২৬টি নৌকা অংশ নিচ্ছে। আগামী ১০ অক্টোবর প্রতিযোগিতার ২য় দিনের খেলা অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer