প্রকাশিত: ২১/০৮/২০১৭ ৯:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৬ পিএম

খালেদ হোসেন টাপু,রামু:

২২ আগষ্ট রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় ষ্টেডিয়ামে জেলার বৃহত্তম মেজবান অনুষ্ঠিত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে রামুতে কক্সবাজার-৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে এবারও বৃহত্তম মেজবানের আয়োজন করা হয়েছে। রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে আয়োজিত এ বৃহত্তম মেজবানকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মেজবান বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সাংসদ সাইমুম সরওয়ার কমল ও মহাসচিব উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম জানান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গত বছরের মত এবারও রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে বৃহত্তম পরিসরে মেজবানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, স্টেডিয়ামের প্রধান ফটকে বঙ্গবন্ধুর খুনিদের জন্য প্রতীকি কারাগার স্থাপনসহ ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়। তারা মেজবান বাস্তবায়নে পৃথক পৃথক উপকমিটিও গঠন করা হয়েছে উল্লেখ করে সকলের প্রতি মেজবানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...