প্রকাশিত: ১৬/০৭/২০২১ ৪:৩৮ পিএম

সোয়েব সাঈদ, রামু
রামুতে ৩ হাজার ৪০০ টি ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক হয়েছেন। আটককৃত সিরাজুল মোস্তফা (১৮) কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী আঞ্জুমানপাড়া এলাকার ফজলে করিমের ছেলে।
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানিয়েছেন- এনএসআই এর তথ্যের ভিত্তিতে ও তাদের সহায়তায় শুক্রবার সকাল ১১ টায় রামুর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশর্^বর্তী তেচ্ছিুপুল স্টেশনে অভিযান চালানো হয়। ওই সময় সেখানে বিক্রির জন্য নিয়ে আসা ৩৪০০ টি ইয়াবা ট্যাবলেট সহ সিরাজুল মোস্তফাকে হাতে-নাতে আটক করা হয়। আটক সিরাজুল মোস্তফাকে রামু থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। অভিযানে এপিবিএন ও আনসার সদস্যরাও অংশ নেন।
রামু থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর উল্লাহ জানিয়েছেন- আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। তিনি জানিয়েছেন-তার কাছ থেকে ৩৪০০ টি ইয়াবা ছাড়াও ২টি মোবাইল ফোন সেট এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।
জানা গেছে-রামুর তেচ্ছিপুল এলাকাটি বেশ কয়েকবছর ধরে ইয়াবার স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। এলাকাবাসী এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...