প্রকাশিত: ১০/০৫/২০১৭ ১০:১৯ পিএম

সোয়েব সাঈদ, রামু::
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চেরাংঘাটা এলাকা থেকে ই্য়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৯ শ পিস ইয়াবা ট্যাবলেট,নগদ ৪৪ হাজার ১০০ টাকা উদ্ধার  এবং তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। বুধবার (১০ মে) রাত আটটার দিকে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টেইলা পাড়া এলাকার ছিদ্দিক আহমদের পুত্র মিজানুর রহমান (২৪) এবং একই এলাকার মৃত জাকির আহমদের পুত্র নুরুল আমিন (২২)।

রামু ৫০ বিজিবি’র পরিচালক লে.কর্ণেল গোলাম মোহাম্মদ তানভীর আলী জানান, গোপন সুত্রে খবর পেয়ে বিজিবির একটি দল ফতেখাঁরকুল ইউনিয়নের চেরাংঘাটা এলাকায় নুরুল হকের স’মিলের সামনে থেকে দুই যুবককে আটক করা হয়। পরে দাতের ব্যবহৃত মোটর সাইকেলের ভেতর থেকে তল্লাশী চালিয়ে প্রায় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। তবে মোটর সাইকেলের ভেতরে থাকায় প্রায় ৫০টির মতো ইয়াবা গুড়া হয়ে যায়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer