ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৫/২০২৩ ৭:৪৩ এএম

কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে পুলিশের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ছয় লাখ টাকা।

রোববার (০৭ মে) বিকেল সাড়ে চারটার দিকে জোয়ারিয়ানালা ইউপিস্থ রাবার বাগান এলাকায় রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের এসআই আজহারুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

আটক তৌহিদ (৩৮) চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার ২ নাম্বর ওয়ার্ড়ের চরম্বা এলাকার আবদুল নবীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন।

তিনি জানান, জোয়ারিয়ানালা ইউপিস্থ রাবার বাগান ফরেস্ট অফিস সংলগ্ন চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে মিনি পিকআপ যোগে ইয়াবা পাচার করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ড্রাইভিংয়ের সিটের ভিতর থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মিনি পিকআপসহ তৌহিদকে আটক করা হয়েছে।

আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মাদক পাচারের দায়ে ব্যবহৃত মিনি পিকআপটি থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মেজবাহ উদ্দিন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer