উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/১০/২০২২ ৭:১৮ এএম

কক্সবাজারের রামুতে দুই ভাইকে অ্যাসিড নিক্ষেপের ঘটনার পাঁচদিন পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত কনস্টেবল নিখিল বড়ুয়াকে অভিযুক্ত করে থানায় মামলা হয়েছে।

অ্যাসিড সন্ত্রাসের শিকার টিপু বড়ুয়ার মা প্রকৃতা বড়ুয়া বাদী হয়ে অ্যাসিড অপরাধ দমন আইনে রামু থানায় শুক্রবার (২৮ অক্টোবর) মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ারুল হোসাইন বাংলানিউজকে জানান, ২০০২ সালের অ্যাসিড অপরাধ দমন আইনের ৫ (খ)/৭ ধারায় শুক্রবার রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। এ মামলায় কনস্টেবল নিখিল বড়ুয়াকে এজাহারভুক্ত এবং অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে,গত মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ১০ টার দিকে টিপু বড়ুয়া তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাচাতো ভাই দিপক বড়ুয়াকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে চৌমুহনী ভিক্টর প্লাজার বিপরীতে জাহেদ হোসেন মার্কেটের সামনে নিখিল বড়ুয়া ও অজ্ঞাত আরও ৩-৪ জন লোক তাদের লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান।

এতে ভুক্তভোগী দুজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
একইভাবে গত ১৭ সেপ্টেম্বর রাতে বাড়ি ফেরার পথে পুলিশ সদস্য নিখিল বড়ুয়া তার ভাড়াটিয়া অজ্ঞাত লোকজন দিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা চালান। এতে তারা মারাত্মকভাবে আহত হন। এ হামলার পর ভুক্তভোগীরা মারা না যাওয়ায় পরে তাদের লক্ষ্য করে এসিড নিক্ষেপ করা হয়।

ভুক্তভোগী টিপু বড়ুয়া রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের দ্বীপ শ্রীকুল গ্রামের নিরধন বড়ুয়ার ছেলে ও দীপক বড়ুয়া একই গ্রামের সুবধন বড়ুয়ার ছেলে। আর অভিযুক্ত পুলিশ সদস্য নিখিল বড়ুয়া অ্যাসিড হামলার শিকার টিপু বড়ুয়ার ভগ্নিপতি। তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাজারীকুল গ্রামের মৃত সীতানাত বড়ুয়ার ছেলে। সিআইডি সদস্য নিখিল বড়ুয়াকে সম্প্রতি কুমিল্লায় বদলি করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ভুক্তভোগীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং চারদিকে নিন্দার ঝড় ওঠে।

এছাড়াও গত শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রামু চৌমুহনী স্টেশনে এ ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্য নিখিল বড়ুয়াসহ জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এসএসসি ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা। এ প্রতিবাদে সংহতি প্রকাশ প্রকাশ করে রামু প্রেসক্লাব, রামু উপজেলা ছাত্রলীগ, রামু চৌমুহনী বণিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...