উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/১০/২০২২ ১:৫৬ পিএম

কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় ওসমান (৩০) নামে এক ফল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে মোহাজের পাড়ার ট্যাংকি পাহাড় এলাকার নিহতের নির্মানাধীন বসতবাড়ির বিছানা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ওসমান একই এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।
নিহত ওসমানের ভাগিনা মোহাম্মদ শামীম বলেন, বুধবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে আমার মামা, তার দোকানের কর্মচারী ছৈয়দ নুর ও মামার বন্ধু হাবিবুল্লাহ ওরফে সুন্দর সহ ৫/৬ জন ছাদে আড্ডা দিচ্ছিলেন। তারা সেখানে হাসি ঠাট্টায় মত্ত ছিলেন। এমনটা দেখে আমি ঘুমাতে যাই। পরে সকালে ঘুম থেকে উঠে মামার রুমে লাইট জ্বলছে তা নিভাতে কক্ষে আসি। এসে দেখি এলোমেলো বিছানায় মামার মৃতদেহ পড়ে রয়েছে।
স্থানীয় মো. আজাদ বলেন, ওসমান গেল ১ বছর যাবৎ কক্সবাজার সদর হাসপাতাল সড়ক এলাকায় ফলের ব্যবসা করে। প্রতিদিন সকালে যায় রাতে ফিরে। বাসায় তিনি একাই থাকেন। তার একতলার ভবনটি এখনো নির্মাণাধীন। দরজা. জানালা এখনো লাগানো হয়নি।
তিনি বলেন- বুধবার রাতে ওচমানের কয়েকজন বন্ধু তার (ওচমান) বাড়িতে এসে ছাদে আড্ডা দেন বলে প্রতিবেশিরা দেখেন। রাতভর তারা ছাদে আড্ডা জমান। এরপর সকালে তার জবাই করা লাশ।

এদিকে স্থানীয়দের একটি সূত্র জানায়, ৯১সালের দিকে নিহত ওসমানের পুরো পরিবার মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন। এরপরে কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় বসবাস শুরু করেন। ছোট বেলা থেকে ওসমান জড়িয়ে পড়েন চুরি, ছিনতাইসহ নানা অপরাধে। গেল ১ বছরেরও আগে তার মায়ের মৃত্যুর পর ছিনতাই ছেড়ে কক্সবাজার সদর হাসপাতাল এলাকায় ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার হত্যাকান্ড নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, নিহতের বিরুদ্ধে আগের তিনটি মামলা পাওয়া গেছে। এছাড়া নিহত যুবক অবিবাহিত, মদ্যপানের অভ্যাস রয়েছে। ঘটনাস্থল থেকেও আমরা অল্প মদ সহ মদপানের সরঞ্জাম উদ্ধার করেছি।
তিনি আরো বলেন, তাকে রাত ১২ টার পর থেকে ভোরের মধ্যে খুন করা হয়েছে। হত্যার আগে তিনি বন্ধু, কর্মচারীদের সাথে ছাদে বসে মদপান করে আড্ডা দিচ্ছিলেন। সেই আসরে থাকে হাবিবুল্লাহ ও ছৈয়দ নুর কে আমরা হেফাজতে নিয়েছি।
ওসি তদন্ত আরো বলেন, ব্যবসায়িক ঝামেলা, পূর্বের ছিনতাইকারী গ্রুপ, নারী সংক্রান্ত জটিলতা সহ সব বিষয় মাথায় রেখেই আমরা এই হত্যার কারণ ও কে বা কারা এর পেছনে জড়িত তা জানার চেষ্টা করছি।
কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক বিভাগ আলামত সংগ্রহ করেছেন। আশা করছি খুব শ্রীঘই এই ঘটনার ক্লু উৎঘাটন এবং কারা জড়িত তা বের করা সম্ভব হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...