উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০১/২০২৪ ৯:০১ এএম

কক্সবাজার ৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে রাতের আধারের এমপি অ্যাখায়িত করে কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল বলেছেন, একবারও সুস্ঠুভাবে নির্বাচিত হতে পারনি। প্রথমবার বিএনপির কাছে হেরেছো। পরেরবার বিকাশে আর তার পরের রাতের অন্ধকারে এমপি হয়েছো, আমরাই তো সহযোগিতা করেছি। এতো ভয় কিসের, রাতের অন্ধকারে আর এমপি হওয়ার সুযোগ নেই।

বুধবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে ঈদগাঁও এলাকায় স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদের পথ সভায় তিনি এসব কথা বলেন।

এমপি কমলের আন্ডার…. খুলে কক্সবাজার নিয়ে যাওয়া হবে জানিয়ে উপজেলা চেয়ারম্যান জুয়েল আরও বলেন, মাস্তানি করতে চাইলে কক্সবাজার শহরে আসো। নিজের ঘরের সামনে কিসের মাস্তানি? এসব মাস্তানি আবার করলে আন্ডার…. খুলে কক্সবাজারে নিয়ে যাব।

কক্সবাজার নিয়ে এমপি কমলের হাত-পা ভেঙে রামু পাঠিয়ে দেওয়া হবে এমন হুংকার দিয়ে তিনি আরও বলেন, আমাদের প্রচারণায় অংশ নেওয়ায় এমপি নিজেই দাঁড়িয়ে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের (জোয়ারিয়ারনালার চেয়ারম্যন প্রিন্ ) ওপর হামলা ও গুলি করে। ভবিষ্যতে এমন করলে পরিণতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা সভায় আরও উপস্থিত ছিলেন রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টান মিজানসহ সাধারণ ভোটাররা। দেশ রুপান্তর

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...