প্রকাশিত: ২৭/০৩/২০১৯ ৬:০২ পিএম

নিউজ ডেস্ক::
রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে ঢাকায় আনা চার রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে র‌্যাব-৩। এ সময় বিপুল সংখ্যক পাসপোর্ট ও ভুয়া জন্ম নিবন্ধনের কপিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান চ্যানেল আই অনলাইনকে জানান, খিলগাঁও থেকে চারজন রোহিঙ্গা নারীকে উদ্ধার করা হয়েছে। অভিযানে পাচারকারী এক সদস্য ও একজন পাসপোর্ট দালালকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট, ভুয়া জন্ম নিবন্ধনের কপি, পাসপোর্টের ফরম ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

বুধবার বিকেল চারটায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...