ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৭/২০২৩ ৭:৫৬ এএম

রাজধানী খিলগাঁও এবং তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা হোম ডেলিভারিম্যানসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)।

তারা হলো- ইয়াবা হোম ডেলিভারিম্যান তোফাজ্জল হোসেন (২৮) ও কক্সবাজারভিত্তিক মাদক সিন্ডিকেটের সদস্য মো. আহসান হাবীব হাসান (৪৮)।

শনিবার (১৫ জুলাই) এ তথ্য জানান ডিএনসির সহকারী পরিচালক (দক্ষিণ) সুব্রত সরকার শুভ।

সুব্রত সরকার শুভ বলেন, শুক্রবার (১৪ জুলাই) রাতে রাজধানীর খিলগাঁও এবং তুরাগ থানা এলাকায় অভিযান চালায় ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)। অভিযানে খিলগাঁও থানার খিদমাহ হাসপাতালের সামনে থেকে আট হাজার ইয়াবাসহ মাদক সিন্ডিকেটের সদস্য মো. আহসান হাবীব হাসানকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, তুরাগ থানার বাউনিয়া এলাকা থেকে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ হোম ডেলিভারিম্যান তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। তোফাজ্জল হোসেন পাঠাও চালকের ছদ্মবেশে ইয়াবা হোম ডেলিভারি করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেফতার আহসান হাবীব হাসান একজন পেশাদার মাদক পাচারকারী। কক্সবাজার থেকে প্রতি মাসে ৬/৭টি চালানে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করে সে। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে একজন টুরিস্টের ভূমিকায় বারবার কক্সবাজার যাওয়া আসা করেন। সড়কপথে বাসে কিংবা ট্রেনে এবং আকাশপথে ইয়াবা পাচার করে ঢাকায় অঞ্চলে পৌঁছে দেওয়ার কাজে যুক্ত সে। আসামি তোফাজ্জল হোসেন রাইড শেয়ারিং অ্যাপস পাঠাও-এর চালক। তিনি রাইড শেয়ারিংয়ের ছদ্মবেশে ঢাকার বিভিন্ন স্থানে ইয়াবা হোম ডেলিভারি করতেন।

তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে খিলগাঁও ও তুরাগ থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...