প্রকাশিত: ১৯/০৮/২০১৭ ৯:২৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৪ পিএম

আতিকুর রহমান মানিক:
রাখে আল্লাহ মারে কে ? কক্সবাজারে মারাত্নক সড়ক দুর্ঘটনার ঘটিয়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন ৪ পর্যটক। শনিবার ভোররাত ৩ টায় কলাতলী হোটেল-মোটেল জোনের প্রধান সড়কস্হ সুগন্ধা রোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এটিএম আমান উল্লাহ জানান, কলাতলী মোড়ের দিক থেকে পর্যটকবাহী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে কক্সবাজার শহরের দিকে যাচ্ছিল। এসময় গাড়ীতে উচ্চ ভলিউমে গান বাজছিল। চালক ও আরোহীরা সম্ভবত মাতাল ছিলেন, তাই সুগন্ধা রোডের মাথায় শামীম গেষ্ট হাউসের সামনে এসে চালক গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে ফেললে গাড়ীটি এঁকেবেঁকে চলতে শুরু করে। এরপর একপর্যায়ে গাড়ীটি সম্পূর্ণ উল্টে গিয়ে রাস্তার পাশে পানিভর্তি ড্রেনে পড়ে যায়। এতে গাড়ীর বেশীরভাগ অংশ পানিতে ডুবে গেলেও অলৌকিকভাবে বেঁচে যান চার আরোহী। এর বেশ কিছুক্ষন পর মাতাল ও বেসামাল অবস্হায়ই নিমজ্জিত গাড়ীর দরজা ফাঁক করে কোনরকমে বেরিয়ে আসেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ততম উক্ত সড়কে রাতে যানচলাচল ছিলনা, তাই প্রাণহানী হয়নি।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer