প্রকাশিত: ১৭/০৯/২০১৭ ১০:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনীর চলমান নিধনযজ্ঞ বন্ধে অং সান সু চিকে শেষ সুযোগ দেওয়া হলো। তিনি যদি এখনই এই নিধনযজ্ঞ বন্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। ‘ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একে জাতিগত নিধনযজ্ঞ হিসেবেই গণ্য করা হবে।

বিবিসির হার্ড টক প্রগ্রাম এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগামী মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর নিজ জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ই সু চিকে রোহিঙ্গা নিধন বন্ধের আদেশ দিতে হবে। যদি তিনি রোহিঙ্গা নিধন বন্ধ না করেন তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আর এর ফলে দুর্ভাগ্যক্রম ভবিষ্যতে আমি পরিস্থিতি আগের মতো হওয়ার মতো হওয়ার সম্ভাবনা দেখছি না। ‘ তিনি জোর দিয়ে বলেন, ‘রোহিঙ্গাদের নিজ ঘরে ফিরে যেতে দিতে হবে। ‘

তিনি এও পরিষ্কার করে বলেন, মিয়ানমারের সেনাবাহিনীই এখনো দেশটির নিয়ন্ত্রণে রয়েছে। আর রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞেরও মূল হোতা তারা।

অন্যদিকে মিয়ানমারের দাবি, গত ২৫ আগস্ট মিয়ানমারের সেনাচৌকিতে রোহিঙ্গা ইসলামী জঙ্গিদের হামলায় ১২ জন নিরাপত্তাকর্মীকে হত্যার জবাবেই সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এই অভিযানে বেসামরিক নাগরিকদের ওপর কোনো হামলার কথাও অস্বীকার করেছে মিয়ানমার।

সূত্র : বিবিসি

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...