ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ১১:১৩ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব তুলে ধরে দলটি এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের সহযোগিতাও কামনা করে। যদিও পরবর্তীতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই বক্তব্য থেকে সরে আসেন।

তবে জামায়াতের এমন প্রস্তাবের কড়া জবাব দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। তারা বলেছে, এই প্রস্তাব মিয়ানমারের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে অবমূল্যায়ন করার সামিল। জান্তা সরকার অভিযোগ করে, রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে জামায়াত এ ধরনের প্রস্তাব এনেছে।

মিয়ানমারের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইরাবতি’ জানায়, জান্তা সরকার নতুন করে রোহিঙ্গাদের “বাঙালি শরণার্থী” আখ্যা দিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, রোহিঙ্গারা বহু প্রজন্ম ধরে রাখাইন রাজ্যে বসবাস করলেও তারা বাংলাদেশের নাগরিক, এবং তাই তাদের প্রত্যাবাসন নিয়ে তারা বারবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...