আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ৯:২৯ এএম

প্রতি বছরের মতো এবারও রমজান মাসের প্রথম সপ্তাহে মুসলিমরা আল-আকসা মসজিদে নামাজ পড়তে পারবেন, মঙ্গলবার তা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। খবর এএফপি’র

তবে প্রতি সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে, এটাও বলা হয়।

প্রতি বছর রমজান মাসে হাজার হাজার মুসলিম আল-আকসায় নামাজ আদায় করেন। গত বছর অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, ফলে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমনকি ইসরায়েলের এক মন্ত্রী দাবি করেন, পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের জেরুজালেমে প্রবেশ করতে দেওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।

তবে মুসলিমদের আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার পক্ষে মত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেন, পশ্চিম তীরে উত্তেজনা বাড়ানোটা ইসরায়েলের নিজের নিরাপত্তার জন্যই ক্ষতিকর।

এদিকে রমজানের শুরু থেকেই এ মাসের পবিত্রতা রক্ষায় মুসলিমদের আহ্বান জানিয়েছে হামাস।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। চার মাসেরও বেশি সময় ধরে চলমান সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer