
মোঃ শহিদ উখিয়া::
উখিয়ায় রমজানের আগেই রোহিঙ্গা ক্রেতাদের কেনাকাটার জন্য বাজারে যেন ঈদের মতো ভিড় জমে আছে। সচেতন মহলের দাবী কেউ এতে বাদ নেই। রমজানের জন্য খাদ্য সামগ্রী ক্রয় করতে ব্যস্ত রোহিঙ্গা ক্রেতারাদের পাশাপাশি স্হায়ীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রমজান উপলক্ষে ক্রেতারা মাছ, মাংস, দুধ, ফলমূল, খেজুরসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করতে ব্যস্ত সবাই।
শনিবার কুতুপালং বাজার,বালুখালী বাজার পালংখালী বাজারে গিয়ে দেখা যায়, মাছের বাজার, কাঁচাবাজার, রমজান উপলক্ষে বসেছে ফলমূল, খেজুর, আপেল, আনারস, তরমুজ ,
মালটার দোকান।এসব দোকানে পা ফেলার কোন জায়গা নেই। কার উপর কে আগে দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে। ঠেলাঠেলি করে হাজারো লোক কেনাকাটা করছে। ঈদের সময়ও এতো ভিড় থাকে না। মানুষ ব্যস্ত হয়ে পড়ছে দ্রব্য সামগ্রী ক্রয় করতে।
মোজাম্মেল নামে এক রোহিঙ্গা ক্রেতা বলেন, রমজান উপলক্ষে কাঁচাবাজার ও রমজানের নিত্যা প্রয়োজনীয় জিনিস নিতে এসেছি।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব বলেন, সরকারের নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে থাকবে উপজেলা প্রশাশন।

পাঠকের মতামত