বাসর রাতে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে রাতে স্ট্যান্ড ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামের এক ...

কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের রফিকুল হুদা (৩৮) কে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উখিয়া থানার উপ পরিদর্শক শাহ জালাল ও ইনানী পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে মেরিন ড্রাইভ সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায় তার বিরুদ্ধে, চাঁদাবাজি, হত্যা, ডাকাতি, প্রতারণা, ভূমিদস্যু হিসেবে কোর্টে ও থানায় একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের খাতায় পলাতক হিসেবে মোস্ট ওয়ান্টেড।
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার অফিসার(ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোর্টে প্রেরণ করা হবে।
পাঠকের মতামত