প্রকাশিত: ২৭/০১/২০১৮ ৯:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩১ এএম

যে রাতে বিয়ে সেই রাতেই সন্তানের মা হলেন এক নারী। জানা গেছে, গত বৃহস্পতিবার ওই বিধবা নারীর সঙ্গে তার ভাশুরের বিয়ের দিন ধার্য ছিল। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতার পূর্বেই ওইদিন সন্ধ্যায় এই হবু স্ত্রীর প্রসব যন্ত্রণা প্রবল হয়ে উঠলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই রাতেই পুত্র সন্তান জন্ম দেন তিনি। এদিকে এ বিষয়টি নিয়ে গোটা সুনামগঞ্জ জেলাজুড়ে সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চার সন্তানের জননী এই নারীর স্বামী ৯ বছর আগে মারা যান। এরপর তিনি তার ভাশুর ধন মিয়ার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সম্পর্ক চলাকালে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ভাশুর ধন মিয়াকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু বিয়ের প্রস্তাব বারবার কৌশলে পাশ কাটিয়ে যেতে থাকেন ধন মিয়া। এক পর্যায়ে অনাগত সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে তিনি গত বুধবার অপর ভাশুর তৈয়ব আলীর বসতবাড়িতে গ্রাম্য সালিশ ডাকেন। সালিশে ঠিক করা হয় বৃহস্পতিবার রাতে এই বিধবা গৃহবধূর সঙ্গে ভাশুরের বিয়ে হবে। কিন্তু ওইদিন সন্ধ্যায় তার প্রসব যন্ত্রণা প্রবল হয়ে উঠলে সালিশের চাপের মুখে হবু স্ত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ধন মিয়া। পরে ওই রাতেই এক পুত্র সন্তান জন্ম দেন এই নারী।

হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে পুত্রসন্তান ভূমিষ্ঠের পরদিন শুক্রবার ওই নারী নবজাতককে নিয়ে হাসপাতাল ছেড়ে গ্রামের বাড়ি চলে যান।

এ ব্যাপারে দোয়ারাবাজারের নরসিংহপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন শনিবার বলেন, ‘মা ও নবজাতক আপাতত বাড়িতে আছেন। তারা দুজনই সুস্থ আছে। পরে আবার দিনক্ষণ ঠিক করে ধন মিয়ার সঙ্গে বিয়ের কাজ সম্পন্ন করে দেওয়া হবে।’

এদিকে নবজাতকটির বাবা ধন মিয়া এ প্রসঙ্গে বলেন, ‌‌’ও ভাই বড় ফেরেশানিত আছি। এইটা লইয়া আর সংবাদ প্রকাশ করইন না। যা অইবার অই গেছে।’

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...