প্রকাশিত: ১৪/০৮/২০১৭ ১০:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৯ পিএম

চট্টগ্রাম: বাইরে থেকে ওই বাড়িতে সহজে ঢোকার সুযোগ নেই। কোনোভাবে ঢুকতে পারলেও কাউকে ধরা অতো সহজ নয় ! ততক্ষণে যে বিশেষ দরজা দিয়ে পালিয়ে যায় তারা। এই পরিবারের বাবা থেকে মা, ভাই থেকে বোন-সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ২০টির উপর মামলা রয়েছে।

তবে এবার সেই মাদক পরিবারের দুজনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। যথারীতি বাকিরা পালিয়েছে। নগরীর বায়েজিদ থানার পশ্চিম শহীদনগর এলাকায় এই পরিবারের বসবাস।

সোমবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটায় বাড়িটি ঘিরে ওই পরিবারের প্রধান কর্তা মোহাম্মদ নাছির ও তার মেয়ে জামাই তাজুকে গ্রেফতার করে পুলিশ। তবে এর আগেই পরিবারের বাকি ছয় সদস্য পালিয়ে যায়। তাদের সবার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, ‘আগে বেশ কয়েকবার অভিযান চালিয়েও তাদের ধরা সম্ভব হয়নি। এর আগেই তারা পালিয়ে যায়।’

তিনি বলেন, ঘরটি বিশেষভাবে তৈরি। মাদক বিক্রির জন্য সেখানে সিনেমা প্যালেসের আদলে কাউন্টার রয়েছে। সেই কাউন্টার দিয়ে ভেতর থেকে হাতে বাইরে মাদক বিক্রি করা হয়। এর পাশাপাশি ঘরটির বিভিন্ন জায়গায় বিশেষ দরজা রয়েছ। পুলিশ গেছে এমন খবর পেলেই সেই দরজা দিয়ে তারা পালিয়ে যেত।’

‘এই পরিবারের সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সোমবার বাড়িটি চারদিকে ঘিরে অভিযান চালিয়ে দুজনকে ৬৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছি।বাকিরা পলাতক রয়েছে। এই পরিবারের আট সদস্যর বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে ২০টির মতো মামলা হয়েছিল।’-বলেন ওসি।

বায়েজিদ থানা পুলিশ জানায়, গ্রেফতার নাছির ও তাজু ছাড়াও বাকি যারা মামলার আসামি হয়েছেন তারা হলেন, নাছিরের ছেলে শহীদ খান প্রকাশ সৈয়দ খান, শফি আলম প্রকাশ বাকুম, পালিত পুত্র দেয়োয়ার ওরফে বাদল, স্ত্রী রুপ বানু, দুই মেয়ে কোহিনুর ও মরিয়ম।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer