প্রকাশিত: ১১/০৩/২০১৯ ৮:১১ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজারের রামু উপজেলায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তার এক বান্ধবীকে ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

|
রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন নিশ্চিত করেছেন।

আটক নিজামুল হক চট্টগ্রাম মহানগর পুলিশে কর্মরত উপপরিদর্শক ছিলেন। কিছু দিন আগে সাময়িক বরখাস্ত হয়েছেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে আটক এসআইয়ের বান্ধবীর পরিচয় জানাতে পারেননি এসপি।

এসপি মাসুদ বলেন, ‘টেকনাফ থেকে আসা একটি মোটরসাইকেল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল ব্রিজ সংলগ্ন বিজিবির চেকপোস্ট অতিক্রম করার সময় থামানো হয়। পরে গাড়িতে থাকা এক যুবক ও তার বান্ধবীর শরীর তল্লাশী করে বিজিবির সদস্যরা। এ সময় নিজামুল হকের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় তিন হাজার ২০০টি ইয়াবা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে বিজিবির সদস্যরা জানতে পারে আটক যুবক পুলিশের চট্টগ্রাম মেট্টোপলিটন শাখায় কর্মরত।’

পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, ‘ঘটনাটি অবহিত করার পর আটক যুবককে তার বান্ধবীসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিজামুল হককে গত কিছুদিন আগে চট্টগ্রাম মেট্টোপলিটন শাখা পুলিশ সাময়িক বরখাস্ত করেছিল। এ অবস্থায় বান্ধবীসহ কক্সবাজার বেড়াতে এসে সে ইয়াবাসহ আটক হয়েছে। ’ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলেও জানান এসপি। এসপি আরো বলেন, ‘এ ঘটনায় তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer