উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০২/২০২৩ ১:৪২ পিএম

দেশের বেসরকারি মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অপারেটরটি বিপুল সংখ্যক গ্রাহক। বর্তমানে দেশে অপারেটরটির গ্রাহক সংখ্যা ৭ কোটি ৯১ লাখ। এদের বেশিরভাগের ফোনেই সকাল থেকে নেটওয়ার্ক পাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

অপারেটরটি জানিয়েছে ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ায় নেটওয়ার্ক বিভ্রাট তৈরি হয়েছে।

গ্রামীণফোন তাদের ফেসবুক পেজে এক নোটিশে জানিয়েছে, ‘ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

একই কথা জানালেন অপারেটরটির জনসংযোগ কর্মকর্তাও। গ্রামীণফোনের কমিউনিকেশন্স ম্যানেজার মোহাম্মদ হাসান বলেছেন, ফাইবার অপটিক ক্যাবলে বিঘ্ন ঘটায় গ্রাহকরা সাময়িকভাবে কল করতে অসুবিধায় পড়েছেন। শিগগিরই এই সমস্যার সমাধান হচ্ছে।

তিনি জানান, গ্রামীণফোনে প্রকৌশলী দল এই সমস্যার সমাধানে মাঠে নেমেছে।

gpএদিকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিআরটিসি) জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন খানও গ্রামীণফোনের অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ার বিষয়টি স্বীকার করেন।

দেশে বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৭ কোটি ৯১ লাখ। দেশজুড়ে প্রতিষ্ঠানটি ১৯ হাজারের বেশি ফোরজি টাওয়ার দিয়ে সেবা প্রদান করছে। দেশের ৯৯ শতাংশ স্থান গ্রামীণফোনের ফোরজি কাভারেজের আওতাধীন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...