উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/১২/২০২২ ৫:২৪ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যেকোনো মুহূর্তেই মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিয়ে যেতে পারে। এ জন্য তারা কয়েকশ লোককে ভেরিফাইও করেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার ইনানীতে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২ এর অনুষ্ঠান শেষে প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ২০১৬ সালের পর বাংলাদেশে এসেছে, তাদের মিয়ানমার ফিরিয়ে নিতে রাজি। কিন্তু যারা ২০১৬ সালের আগে এসেছে, তাদেরকে নিয়ে যেতে রাজি নয়। ইতোমধ্যে মিয়ানমার যেসব রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত করেছে, তাদের যেকোনো মুহূর্তে সেদেশে নিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, যারা ২০১৬ সালের আগে এসেছিল তাদের সংখ্যা ৩৩ হাজার। তাদেরকে মিয়ানমার না নিয়ে গেলে যুক্তরাষ্ট্রসহ যে দেশগুলে রোহিঙ্গা নিয়ে যাচ্ছে, তাদেরকে পুরোনো রোহিঙ্গাদের নিয়ে যেতে সুপারিশ করা হবে।

প্রসঙ্গত, ৮ ডিসেম্বর প্রথম পর্যায়ে ২৪ জন রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...