প্রকাশিত: ৩০/১২/২০২০ ১:০১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। তবে দেশের সার্বভৌমত্ব রাক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে হবে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতের সরকার সমুদ্রসীমা উদ্ধারের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। আমরা এই উদ্যোগ নিয়েছি এবং সফল হয়েছি। ২৭টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন নিয়ে এখন ত্রিমাত্রিক বাহিনী হয়েছে নৌবাহিনী।’

মুজিববর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মুজিববর্ষ আমরা সঠিকভাবে পালন করতে পারেনি। তবে এই মুজিববর্ষ উপলক্ষে দুটি কাজ আমরা সফলভাবে করার চেষ্টা করেছি। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কোনো মানুষ ভূমিহীন থাকবে না এই লক্ষ্যে ভূমিহীন মানুষদের ঘর তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি।’

এ সময় বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘জাতির পিতা বলেছিলেন, ‘যে জাতি নিজেকে সম্মান করতে পারে না, আত্মমর্যাদা রক্ষা করতে পারে না, সে জাতি দুনিয়ায় কখনও বড় হতে পারে না, সেজন্য আমরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাস করতে চাই।’ আমরা অন্য কারও ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না, অন্য কেউ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুক তাও আমরা চাই না। আমরা এই নীতিতে বিশ্বাসী। ’’

নবীন অফিসারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার নির্দেশ মেনে চলতে হবে। নবীন অফিসার তোমরা জাতির পিতার আদেশ মেনে চলবে। তিনি জাতির জন্য সবকিছু ত্যাগ করেছিলেন।’

নারী নৌ অফিসারদের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের নৌবাহিনী বা সশস্ত্র বাহিনীতে নারীদের কোনো স্থান ছিল না। আমরা ১৯৯৬ সালে সরকারে এসে মেয়েরা যেন অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা নেই।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer