প্রকাশিত: ২৮/১২/২০১৬ ৭:৪১ এএম

বোমাতঙ্ক ছড়াল খোদ মার্কিন প্রেসিডেন্টের ভবনে। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী শহর নিউ ইয়র্কের বহুতল ট্রাম্প টাওয়ারে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছাড়ায়।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, স্ট্যাচু অব লিবার্টির শহরের ট্রাম্প টাওয়ারের মিডটাউন ম্যান্থন বিল্ডিং-এর জনবহুল স্থানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। উক্ত ব্যাগের কোনো দাবিদার না মেলায় তা থেকে ছড়ায় বোমাতঙ্ক। ভিড়ে ঠাসা ট্রাম্প টাওয়ারে বোমাতঙ্কের জেরে প্রাণ বাঁচাতে সকলেই এদিক অদিকে পালাতে থাকে। যার জেরে প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনার তদন্তে নামে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। যদিও ভয়ঙ্কর কিছু মেলেনি ওই পরিত্যক্ত ব্যাগে। বাচ্চাদের কিছু খেলনা ছিল ওই ব্যাগটিতে।

দীর্ঘ চার বছর সময় নিয়ে তৈরি হয়েছিল বিলাসবহুল ট্রাম্প টাওয়ার। ১৯৭৯ সালে শুরু হয় ওই বহুতল নির্মাণের কাজ। ১৯৮৩ সালের ৩০ নভেম্বর উদ্বোধন করা হয় ৫৮ তলার এই বহুতলের। অনেক অফিস, ব্যবসায়িক ক্ষেত্র এবং আবাসনও রয়েছে ২০২ মিটার লম্বা এই বহুতলে। নিউ ইয়র্কের ৭২১ ফিফথ অ্যাভিনিউয়ের এই বহুতলের মালিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer