প্রকাশিত: ২৯/০৬/২০১৮ ১০:১২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৪ এএম

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একটি সংবাদপত্রের অফিসে ঢুকে গুলি চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে অ্যানাপোলিসের ক্যাপিটাল গেজেট নামের ওই সংবাদপত্র অফিসে এ হামলা হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।

একজন বন্দুকধারী এ হামলা চালায় জানিয়ে পুলিশ ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করেছে। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সংবাদপত্রটির কর্মীদের বরাত দিয়ে বিবিসি বলছে, শটগান ও স্মোক গ্রেনেড নিয়ে অফিসে ঢুকে হামলাকারী কাঁচের দরজার ভেতর দিয়ে বার্তা কক্ষে ওই হামলা চালায়।

ঘটনাস্থল থেকে জ্যারড রামোস নামের সন্দেহভাজন একজনকে গ্রেফতারের কথা জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ওই ব্যক্তি ২০১২ সালে পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন।

হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কোনও তথ্য দিতে পারেনি পুুলিশ। তারা বলছেন, ঘটনাস্থল থেকে গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাল্টিমোরের সান গ্রুপের পত্রিকা ক্যাপিটাল গেজেট ১৮৮৪ সালে চালু হয়। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো পত্রিকাগুলোর একটি।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...