প্রকাশিত: ০৬/০৭/২০১৭ ৩:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৩ পিএম

ঢাকা: ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক দশমিক পাঁচ মিলিয়ন ইউরো (প্রায় পৌনে ১৪ কোটি টাকা) সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (০৬ জুলাই) বাংলাদেশ ও মায়ানমারের ক্ষতিগ্রস্তদের জন্য যৌথভাবে এ অর্থ সহায়তার কথা জানানো হয়।

জরুরি ত্রার সহায়তার জন্য তহবিল গঠনের অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হচ্ছে। অতি দরিদ্র মানুষজনই এটি প্রাপ্তির জন্য বিবেচিত হবেন বলে ইইউ জানায়।

সংস্থাটির মানবিক সহায়তাবিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ান্ডিস জানান, এই অর্থ যারা অতি দরিদ্র তাদের জীবনযাত্রার উন্নতিতে কাজে দেবে। দুর্যোগ পরবর্তী সময়ে তারা যে বিপদে সময় কাটাচ্ছেন এর থেকে উত্তরণে প্রয়োজন পর্যাপ্ত অর্থের। সহায়তাটি তারই অভিপ্রায়।

গত ২৯ মে রাতে ঘূর্ণিঝড় ‘মোরা’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করে। কক্সবাজারের বিভিন্ন উপজেলাসহ আশেপাশের জেলাগুলোতে প্রবল বেগে বয়ে যায় ঝড়। সঙ্গে ছিল বৃষ্টি।

এতে কয়েকজনের মৃত্যুসহ বহু মানুষের ভেঙে গেছে ঘরবাড়ি, অবস্থান নিতে হয় পথেঘাটে। গবাদি পশু আর ফসল-গাছপালারও ক্ষতি হয়।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer