প্রকাশিত: ০১/০৬/২০১৭ ৭:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::

ঘূর্ণিঝড়ে ‘মোরা’র প্রভাবে উখিয়ার পাশ^বর্তী ঘুমধুম ইউনিয়নের ৯ওয়ার্ডের প্রায় ২২শতাধিক পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তৎমধ্যে ৪শতাধিক পরিবারের বসতবাড়ী সম্পূর্ণ বিধ্বস্থ হয়েছে। গতকাল বুধবার সকালে ক্ষতিগ্রস্থ এসব এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজ ঘুমধুম ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আসছেন বান্দরবানের জেলা প্রশাসক।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাএসএম সরওয়ার কামাল জানান, ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে ঘুমধুম ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ১,২,৩ ও ৯নং ওয়ার্ডে ক্ষতির পরিমাণ বেশি। তবে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ২২শ পরিবারের ক্ষতিগ্রস্থ হয়েছে। তৎমধ্যে ৪শ পরিবারের মাত্রা বেশি। বাকী গুলো আংশিক ক্ষতিগ্রস্থ। যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫কোটি টাকা। এসময় ইউএনও আরো বলেন, ক্ষতিগ্রস্থ এলাকাটি সরজমিন পরিদর্শন করতে আজ বৃহস্পতিবার বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ঘুমধুম আসছেন। এছাড়াও আগামীকাল শুক্রবার সংসদীয় কমিটির একটি টিম ঘুমধুম পরিদর্শন আসবেন।

পাঠকের মতামত

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...
Single Page Footer