প্রকাশিত: ৩০/০৫/২০১৭ ১১:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২২ পিএম

ডেস্ক রিপোর্ট ::
বঙ্গোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে উখিয়ায় ও কক্সবাজারে অসংখ্য গাছপালা ও কাচা বসতবাড়ি ভেঙে পড়ে গৃহহীন হয়ে পড়েছে সহস্রাধিক পরিবার। সোমবার রাত সোয়া ২টা থেকে শুরু হয় দমকা হাওয়া আর বৃষ্টি ধীরে ধীরে এটি ঘণ্টায় ১৩৫ কি.মি. গতিবেগে বয়ে যায় উখিয়ার উপর দিয়ে।

এদিকে, মঙ্গলবার সকাল ৬টার দিকে ঘূর্ণিঝড় ‘মোরা’ সেন্টমার্টিন-কক্সবাজার উপকূলে আঘাত হানে। এসময় ভারি বর্ষণও হয়।

জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, ঘূর্ণিঝড় ‘মোরা’ উপকূলে আছড়ে পড়ার পর প্রবল বাতাসে গাছপালা মাটির সঙ্গে নুয়ে পড়ছে। বিশেষ করে সুপারি গাছগুলো বাতাসের সঙ্গে পাল্লা দিচ্ছে। আতঙ্কিত মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যাচ্ছে। এসময় প্রচণ্ড বাতাসে বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দমকা হাওয়া ও বৃষ্টি অব্যাহত থাকলেও বাতাসের গতি কিছুটা কমে এসেছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিন জানান, ঘূর্ণিঝড় ‘মোরা’ ১৩৫ গতিবেগে কক্সবাজার উপকূল অতিক্রম করছে। ঝড়ো হাওয়ায় প্রচুর গাছপালা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে ইউনিয়নভিত্তিক ক্ষতিগ্রস্তদের তালিকা করতে প্রতিটি ইউনিয়নে দুইজন করে অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করা না গেলেও অসংখ্য কাঁচা বাড়ি, গাছপালা ও ক্ষেত খামারের ক্ষতির পাওয়া গেছে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...