ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/১০/২০২৪ ৭:১৬ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পকেট থেকে মুঠোফোন চুরি করার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় লোকজন।

শুক্রবার সকালে উপজেলার বাংলাবাজারে এই ঘটনা ঘটে।

আটক রহিম উল্যাহ (৪০) কক্সবাজার জেলার ২৬ নম্বর মুচনী ক্যাম্পের করিম উল্যার ছেলে। তার এফসিএন নম্বর-২৫২৯৭৩।

এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল থেকে রোহিঙ্গা যুবক রহিম উল্যাহকে উপজেলার বাংলাবাজারে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। সকাল সাড়ে ৯টার দিকে মোস্তফা নামে এক বৃদ্ধার পাঞ্জাবীর পকেট থেকে মোবাইল ছিনতাই করার সময় তিনি চিৎকার করেন। এসময় স্থানীয়রা ওই রোহিঙ্গা পকেটমারকে আটক করে।

জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

হেলাল চার, কামাল তিন দিনের রিমান্ডেহেলাল চার, কামাল তিন দিনের রিমান্ডে
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...