ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১২/২০২২ ১২:০৭ এএম

চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে আরিফা আহনাফ জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহ মাহমুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বালিচাটিয়া গ্রামের আলী আব্বাসের মেয়ে এবং ফরিদগঞ্জ বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী।

নিহতের স্বজন ও চাঁদপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে আনসার সদস্য খলিলুর রহমানের সঙ্গে আরিফা আহনাফ জান্নাতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার দুপুরে তারা দুজন মোটরসাইকেল নিয়ে জেলার হাজীগঞ্জে বেড়াতে যান। সেখান থেকে তারা ফেরার পথে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহমাহমুদপুর এলাকায় পৌঁছালে জান্নাতের বোরকা মোটরসাইকেলের পেছনের চাকায় পেঁচিয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন জান্নাত। দুর্ঘটনার পরপরই প্রেমিক খলিলুর রহমান সড়কের আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক জাহেদ হোসেন হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ থানায় আনেন। একই সঙ্গে প্রেমিক খলিলুর রহমানকে আটক করে চাঁদপুর মডেল থানায় নেয়া হয়।

এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহত আরিফা আহনাফ জান্নাতের স্বজনরা চাঁদপুর মডেল থানায় ছুটে যান। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান স্বজনরা। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...